Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে বাসিন্দাদের সঞ্চয়ের বিষয়ে সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ২১:১৩

বাহরাইনে বাসিন্দাদের সঞ্চয়ের বিষয়ে সতর্কতা
বাহরাইনে "আল আমান” কর্মসূচির আওতায় সাধারণ মানুষকে তাদের সঞ্চয় আরো নিরাপদ রাখার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কর্নেল ওসামা বাহার সতর্ক করে পরামর্শ দিয়েছেন, সঞ্চয়ের অর্থ যেন আলাদা ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয় এবং সেটিকে সরাসরি ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার অ্যাপের সঙ্গে যুক্ত না করা হয়। তিনি আরো বলেন, এই ধরনের অ্যাপের সঙ্গে সঞ্চয় যুক্ত থাকলে প্রতারণা, ভুলবশত টাকা পাঠানো কিংবা অনুমতি ছাড়া অ্যাক্সেসের ঝুঁকি বেড়ে যায়। 

তিনি জানান, অনেকেই সুবিধার জন্য সব ধরনের লেনদেন একসঙ্গে যুক্ত করে রাখেন, কিন্তু এতে ব্যাংকের ব্যক্তিগত তথ্য ও আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে পরিবারের সদস্য, বয়স্ক মানুষ কিংবা প্রযুক্তি ব্যবহারে কম অভিজ্ঞ ব্যক্তিরা সহজেই প্রতারণার শিকার হতে পারেন। তাই বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন খরচের অ্যাকাউন্ট আলাদা রাখা এবং সঞ্চয়ের অ্যাকাউন্ট আলাদা রাখাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। 

Logo