Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে হজের আগে অভিযান, বাড়ছে ফেরত পাঠানো প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ২১:১১

সৌদিতে হজের আগে অভিযান, বাড়ছে ফেরত পাঠানো প্রবাসী

সৌদি আরবে হজ শুরুর আগে অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে ফের বড় ধরনের অভিযান চালানো হয়েছে। তারই অংশ হিসেবে, দেশটি থেকে ফেরত পাঠানো হলো ১৪ হাজার ৮৫৫ জন অভিবাসীকে। প্রায় ১৮ হাজারের বেশি ব্যক্তিকে তাদের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য, আর কয়েক হাজারকে টিকিট ও যাত্রার প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলা অভিযানে ১৪ হাজার ৮৫৫ জন অবৈধ বাসিন্দাকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 


এছাড়া সারাদেশে যৌথ তল্লাশি চালিয়ে হাজার হাজার আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়। এর মধ্যে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীর সংখ্যা সবচেয়ে বেশি, পাশাপাশি সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইনেরও বহু লঙ্ঘনের ঘটনা সামনে আসে। কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে অনেকে এখনো নিজ দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছে। এসব অভিযানের লক্ষ্য দেশব্যাপী অবৈধ বসবাস, অননুমোদিত কাজ এবং সীমান্ত লঙ্ঘনের মতো অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। 


Logo