দাম্মামে প্রবাসী বাংলাদেশির সাফল্য, ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে নতুন দিগন্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৫:২৫
অদম্য পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে সৌদি আরবে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশি ইকবাল হোসেন। এক সময় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি প্রায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
জানা যায়, ২০০৭ সালে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইকবাল হোসেন। শুরুতে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে পথ চলতে হয়েছে। প্রথমে একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ শুরু করেন। কয়েক বছর পর দাম্মামে এসে নিজ উদ্যোগে একটি ছোট দোকান দিয়ে ব্যবসা শুরু করেন।
ধীরে ধীরে তার ব্যবসা সম্প্রসারিত হতে থাকে। বর্তমানে তার মালিকানায় মুদি দোকান, ইলেকট্রিশিয়ানের দোকানসহ প্রায় ১৫টি প্রতিষ্ঠান রয়েছে। শুধু তাই নয়, নতুন করে দাম্মামের সিকো এলাকায় “MRD Travel & Tourism” নামে একটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম প্রতিষ্ঠান চালু করেছেন, যা ইতোমধ্যেই প্রবাসীদের মাঝে সাড়া ফেলেছে।
ইকবাল হোসেন জানান, কঠোর পরিশ্রম, সততা ও ধৈর্যই তার সফলতার মূল চাবিকাঠি। তিনি বলেন, “প্রবাসে শুরুটা কঠিন ছিল, কিন্তু চেষ্টা থামাইনি। এখন আল্লাহর রহমতে ভালো অবস্থানে আছি। ভবিষ্যতে আরো বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।”
তার এই সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের যথাযথ সহায়তা পেলে এমন উদ্যোক্তাদের মাধ্যমে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হতে পারে।
logo-1-1740906910.png)