Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে অবৈধভাবে পানির রিচার্জ কার্ড বিক্রি, আটক তিন এশিয়ান কালোবাজারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১৬:০২

কুয়েতে অবৈধভাবে পানির রিচার্জ কার্ড বিক্রি, আটক তিন এশিয়ান কালোবাজারি

কুয়েতে অবৈধভাবে পানির রিচার্জ কার্ড বিক্রির অভিযোগে তিনজন এশিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তদন্তে বেরিয়ে আসে, এই চক্রটি সরকার অনুমোদিত পানির রিচার্জ কার্ডগুলো অবৈধভাবে সংগ্রহ করে বেশি দামে বাজারে বিক্রি করছিল, যা সরাসরি সরকারের ভর্তুকি নীতির অপব্যবহার এবং আইনের লঙ্ঘন।

কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের শনাক্ত করা হয় এবং পরে তাদের আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রায় ২৫০টি পানি রিচার্জ কার্ড, বিভিন্ন ইনভয়েস এবং ব্যাংক ডকুমেন্ট উদ্ধার করা হয়। তদন্তে আরো উঠে এসেছে, এই পানি কার্ডগুলো মূলত পানি ট্যাঙ্কার অপারেটর এবং নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য বরাদ্দ ছিল, কিন্তু অভিযুক্তরা সেগুলো ব্যক্তিগত লাভের জন্য বাজারে বিক্রি করছিল।এর ফলে সরকারি ভর্তুকি ব্যবস্থার অপব্যবহার হচ্ছিল এবং অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছিল।

কর্তৃপক্ষ বলছে, এই ধরনের অপরাধ শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, বরং সরকারি সেবার ন্যায্য বণ্টনকেও বাধাগ্রস্ত করে। তাই এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নজরদারি আরো জোরদার করা হয়েছে।

Logo