কুয়েতে ভুয়া ওয়েবসাইট, সতর্ক করল দেশটির কেন্দ্রীয় ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১৩:৪৫
কুয়েতে ভুয়া সরকারি ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ব্যাপারে জনসাধারণকে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, ভুয়া সরকারি ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় বেড়েই চলেছে।
আরব টাইমস অনলাইনের খবরে বলা হয়েছে, প্রতারক চক্রগুলো বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে “অভিযোগ জমা” বা সেবার কথা বলে সন্দেহজনক লিংকের মাধ্যমে মানুষকে অচেনা ওয়েবসাইটে প্রবেশ করাচ্ছে, যার মূল উদ্দেশ্য ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করা।
এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে নাগরিক ও বাসিন্দাদের শুধু যাচাইকৃত সরকারি ওয়েবসাইট ও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে এবং কোনো অজানা লিংকে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সরকারি প্রতিষ্ঠানের পরিচয়ে সাইবার প্রতারণার ঘটনা বেড়েছে, তাই অনলাইনে কোনো সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে তার উৎস ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও সতর্ক থাকা উচিত।
logo-1-1740906910.png)