সৌদি আরবে কর্মরত কর্মীদের জন্য হজ পালনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ থেকে ১৫ দিনের বেতনসহ ছুটির নিয়ম ঘোষণা করা হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এই ছুটির মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।
তবে এই সুবিধা পেতে হলে কর্মীকে একই প্রতিষ্ঠানে টানা অন্তত দুই বছর কাজ করতে হবে এবং এই ছুটি পুরো চাকরিজীবনে শুধু একবারই কাটানো যাবে। অর্থাৎ কোনো কর্মী আগে হজ পালন করে থাকলে এই ছুটি তার জন্য প্রযোজ্য হবে না।
পাশাপাশি নিয়োগকর্তা প্রতিষ্ঠান তাদের কাজের প্রয়োজন অনুযায়ী প্রতি বছর কতজন কর্মীকে এই ছুটি দেওয়া হবে, তাও নির্ধারণ করতে পারবে, যাতে কাজের ধারাবাহিকতা বজায় থাকে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য সৌদি গেজেট জানিয়েছে, এই নিয়মের মাধ্যমে কর্মীদের ধর্মীয় দায়িত্ব ও আচার বিধি পালনের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রের ভারসাম্যও বজায় রাখা হবে।
logo-1-1740906910.png)