হজ ভিসার নিয়ম মানতে প্রবাসীদের সতর্ক করল সৌদি সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ ভিসাধারী প্রবাসীদের সতর্ক করেছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশটিতে অবস্থান না করতে। মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ সৌদি আরবে অবস্থান করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
আরব নিউজে প্রকাশিত সংবাদে জানা যায়, সৌদি সরকার ঘোষণা করেছে ভিসার মেয়াদ অতিক্রম করলে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং দেশ থেকে বহিষ্কার করা হবে। বহিষ্কৃতদের পুনরায় সৌদি আরবে প্রবেশে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা জারি হতে পারে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজ মৌসুমে বিপুল সংখ্যক মানুষ দেশটিতে প্রবেশ করে। তাই শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভিসার নিয়ম কঠোরভাবে মানা জরুরি। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ত্যাগ করেন। একই সঙ্গে হজ ভিসা ব্যবহার করে অন্য কোনো উদ্দেশ্যে দেশটিতে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি সরকার বারবার সতর্ক করছে, হজ ভিসা শুধু হজ পালনের জন্যই বৈধ। অন্য কোনো কাজে এটি ব্যবহার করা যাবে না। যারা নিয়ম ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)