Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে তৈরি হচ্ছে থিম পার্ক ও ফুলের বাগান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৫৮

সৌদি আরবে তৈরি হচ্ছে থিম পার্ক ও ফুলের বাগান
সৌদি আরবের রিয়াদে সবুজায়ন কার্যক্রমে বড় অগ্রগতি অর্জিত হয়েছে। ৭৬২টি পার্ক ও বিনোদন কেন্দ্র মিলিয়ে শহরটিতে এখন মোট ১০ লাখ বর্গমিটারের বেশি সবুজ এলাকা তৈরি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত পাঁচ বছরে ধারাবাহিকভাবে এই উন্নয়ন করা হয়েছে, যার লক্ষ্য শহরের বিভিন্ন এলাকায় বাসিন্দাদের জন্য সহজে প্রবেশযোগ্য পার্ক ও খোলা জায়গা তৈরি করা।
এছাড়া এই সময়ে গড়ে প্রতি মাসে প্রায় দুটি করে নতুন পার্ক উন্নয়ন করা হয়েছে, যা নগর পরিকল্পনায় ধারাবাহিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।
রিয়াদের সবুজায়নের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কিং আবদুল্লাহ গার্ডেনজ, যা বিশ্বের অন্যতম বৃহৎ বোটানিক্যাল গার্ডেন হিসেবে পরিচিত। এর আয়তন ১৫ লাখ বর্গমিটারেরও বেশি এবং এতে বিভিন্ন ধরনের থিম পার্ক, যেমন- জলবাগান, শিশুদের বাগান, ফুলের বাগানও রয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি গেজেট আরো জানিয়েছে, ভবিষ্যতেও এই সবুজায়ন কার্যক্রম অব্যাহত থাকবে। কর্তৃপক্ষের বরাত দিয়ে শহরের বিভিন্ন এলাকায় আরো পার্ক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের জীবনমান উন্নত করা যায়।

Logo