কুয়েতে মাদকবিরোধী অভিযান, বাংলাদেশিসহ আটক ১২ প্রবাসী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৫:৪৮
কুয়েতে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন দেশের ১২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তার হওয়াদের মধ্যে বাংলাদেশ, ভারত, মিসর, সিরিয়া ও নেপালের নাগরিকরা রয়েছেন।
কুয়েতের পুলিশ জানিয়েছে, অভিযানে তিনজন বাংলাদেশি, তিনজন ভারতীয়, দুইজন মিসরীয়, দুইজন সিরিয়ান, একজন নেপালি নাগরিকসহ মোট ১২ জনকে আটক করা হয়।
অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ কেজির বেশি বিভিন্ন রাসায়নিক পদার্থ ও গাঁজা, হাসিস, হেরোইনসহ নানা নেশাজাতীয় মাদকের বড়ি।
এছাড়া মাদক প্রস্তুত ও সরবরাহের কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র এবং প্যাকেজিং সামগ্রীও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক পাচার ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, দেশটিতে এসব কর্মকাণ্ডে প্রবাসীরা জড়িয়ে গেলে দেশের সুনামের ক্ষতি হয়। যার প্রভাব পড়ে অন্য সাধারণ প্রবাসীদের কাজকর্মে। ফলে মাদক থেকে বিরত থাকা উচিত প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)