সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে সৌদি আরবে গড়ে তুলেছেন সফল ব্যবসা। রিয়াদের বাথা বাঙালি মার্কেটে তাসনিফ সিয়ামের ছোট্ট উদ্যোগ এখন হয়ে উঠেছে আয়ের নির্ভরযোগ্য উৎস।
সৌদি আরবের রাজধানী রিয়াদের ব্যস্ত বাথা বাঙালি মার্কেট প্রবাসী বাংলাদেশিদের অন্যতম মিলনকেন্দ্র। এই এলাকায় প্রতিদিনই জমে ওঠে কেনাবেচা। আর এখানেই নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন তরুণ উদ্যোক্তা তাসনিফ সিয়াম।
চকলেট, বাদাম, ঘড়িসহ নানা ধরনের পণ্য নিয়ে শুরু করেন তার ব্যবসা। তবে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে তিনি ব্যবহার করেন সোশ্যাল মিডিয়া, যা তার ব্যবসায় এনে দিয়েছে নতুন গতি ও বিস্তৃতি।
সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে শুধু বাথাতেই নয়, রিয়াদের বিভিন্ন এলাকা থেকেও বাড়ছে তার পণ্যের চাহিদা। অনলাইন অর্ডার গ্রহণের পাশাপাশি ডেলিভারির সুব্যবস্থাও গড়ে তুলেছেন তিনি।
প্রবাস জীবনে সীমিত সুযোগের মধ্যেও নতুন কিছু করার ইচ্ছা থেকেই এই উদ্যোগের সূচনা। এখন নিজের পাশাপাশি আরো কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন তাসনিফ।
সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে প্রবাসেও যে সফলতা অর্জন সম্ভব, তাসনিফ সিয়ামের এই উদ্যোগ যেন তারই প্রমাণ। সঠিক পরিকল্পনা, অধ্যবসায় ও পরিশ্রম থাকলে ছোট উদ্যোগও একসময় বড় সাফল্যের গল্প হয়ে উঠতে পারে।
logo-1-1740906910.png)