26.04.26 উচ্চশিক্ষার খবর
ব্রিটেনে পড়তে যাওয়ার হার কমেছে দক্ষিণ এশিয়ান শিক্ষার্থীদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৩:১০
ছবি - এআই দিয়ে বানানো
ব্রিটেনে পড়তে যেতে আগ্রহ হারাচ্ছেন দক্ষিণ এশিয়ান শিক্ষার্থীরা। তাদের অনেকে ব্রিটেন ছেড়ে চলে যাচ্ছেন অন্য কোনো গন্তব্য দেশে।
ব্রিটেন ছেড়ে তাদের পছন্দ দেশ হয়ে উঠছে পূর্ব এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। বিশেষ করে সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ভর্তি ৭৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। সেই সাথে বেড়েছে মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীর সংখ্যা।
পাই নিউজের খবরে বলা হয়েছে, ২০২৬ সালের এপ্রিলে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের আগ্রহ মোটের ওপর ১৩ শতাংশ কমে গেছে। কেবল বাংলাদেশের শিক্ষার্থীদের ব্রিটেনে ভর্তি কমেছে ৬৫ শতাংশ।
ব্রিটেনের শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ান শিক্ষার্থীদের মনোযোগ হারানোর পেছনে দেশটির ভিসা ও নিয়ম-কানুনের কড়াকড়ি নিয়মকে দায়ী করা হয়েছে। ফলে শিক্ষার্থী বা ভিসা প্রার্থীদের চাহিদার বিপরীতে তাদের কতখানি সুবিধা যাচ্ছে, সেই বিষয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্রিটেন।
logo-1-1740906910.png)