Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে হজের সময় খাদ্য নিরাপত্তায় কঠোর বার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২০:১১

সৌদিতে হজের সময় খাদ্য নিরাপত্তায় কঠোর বার্তা

সৌদিতে হজের সময় অনুমতি ছাড়া ভাসমান দোকান দিলে, লাইসেন্স ছাড়া খাবার বিক্রি করলে ১০ বছর জেল, ১ কোটি রিয়াল জরিমানার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি জানিয়েছে, হজের সময় প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া খাদ্য উৎপাদন, সংরক্ষণ বা ব্যবসা পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ।সংস্থাটি আরো জানিয়েছে, সব খাবারের দোকান, কারখানা ও গুদামকে ফুড ল’ এবং সংশ্লিষ্ট বিধিমালা কঠোরভাবে মেনে চলতে হবে এবং অনুমোদিত স্থানের বাইরে খাদ্য সংরক্ষণ বা অঅনুমোদিত প্রতিষ্ঠানে অনুমতি ছাড়া কোনো ধরনের কার্যক্রম চালানো যাবে না।

একই সঙ্গে নিয়মবহির্ভূত পণ্য বাজারজাত করাও নিষিদ্ধ করা হয়েছে। এসএফডিএ জোর দিয়ে বলেছে, হজ করতে আসা লাখো হাজির নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য এবং এ জন্য তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শুধু জরিমানা বা কারাদণ্ডই নয়, বরং তাদের খাদ্য-সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা, এমনকি লাইসেন্স বাতিল বা স্থগিত করার মতো কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে।  

Logo