Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে দেশি কর্মীদের বেতন দিতে তহবিল ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৬:০৮

বাহরাইনে দেশি কর্মীদের বেতন দিতে তহবিল ঘোষণা

বাহরাইনের পার্লামেন্ট বেসরকারি খাতে কর্মরত প্রায় ১ লাখ ৫ হাজার বাহরাইনি কর্মীর এপ্রিল মাসের বেতন বেকারত্ব বীমা তহবিল থেকে দেওয়া হবে বলে ঘোষণা করেছে। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে সাম্প্রতিক আঞ্চলিক চলমান সংকটের কারণে তৈরি হওয়া অর্থনৈতিক চাপ কমানোর জন্য। ঘোষণা অনুযায়ী, এক মাসের জন্য এই তহবিলের উদ্বৃত্ত অর্থ থেকে কর্মীদের বেতন পরিশোধ করা সম্ভব হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৪ মিলিয়ন বাহরাইনি দিনার। সংসদ সদস্যরা বলছেন, এই উদ্যোগ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে এবং কর্মীদের চাকরি হারানোর ঝুঁকি কমাবে। তবে কিছু সদস্য দীর্ঘমেয়াদে এই তহবিলের ওপর নির্ভর না করার পরামর্শ দিয়েছেন।

এছাড়া সংসদে নাগরিকদের ঋণ ও কিস্তি পরিশোধ সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে, যাতে কোনো অতিরিক্ত সুদ বা ফি না নেওয়া হয়। এতে যেন সাধারণ মানুষের আর্থিক চাপ কমে যায়। একই সঙ্গে সরকারকে নাগরিকদের অভিযোগ শোনার জন্য নিয়মিত বৈঠক, অনলাইন প্ল্যাটফর্ম ও তদারকি ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সেবা আরো উন্নত করা যায়। যদিও দেশটিতে বেসরকারি খাতে কর্মরত বিদেশি শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয় নিয়ে সংসদে কোনো সিদ্ধান্তের খবর পাওয়া যায়নি।

Logo