Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মক্কায় অবৈধভাবে মানুষ পরিবহনে নাগরিক ও প্রবাসী গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:০১

মক্কায় অবৈধভাবে মানুষ পরিবহনে নাগরিক ও প্রবাসী গ্রেফতার

হজ নিরাপত্তা বাহিনী মক্কায় অবৈধভাবে মানুষ পরিবহনের দায়ে একজন সৌদি নাগরিক ও একজন মিসরীয় প্রবাসীকে গ্রেফতার করেছে। তারা হজ পারমিট ছাড়া বিদেশিদের মক্কায় প্রবেশ করানোর চেষ্টা করছিলেন।

নিরাপত্তা বাহিনী জানায়, সৌদি নাগরিককে তিনজন বাসিন্দাকে মক্কায় প্রবেশ করানোর অভিযোগে আটক করা হয়েছে। অন্যদিকে মিসরীয় প্রবাসী একজন ভিসাধারীকে নিয়ম ভঙ্গ করে মক্কায় প্রবেশ করানোর চেষ্টা করায় গ্রেফতার হন।

মোট ছয়জনকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি কার্যকর হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছিল, হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের মক্কা ও পবিত্র স্থানে প্রবেশ করালে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। এই নিয়ম কার্যকর থাকবে ১৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত।

এছাড়া অনুমতি ছাড়া হজ পালন বা চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই শাস্তি প্রযোজ্য হবে ভিজিট ভিসাধারীদের জন্য, যারা এই সময় মক্কায় প্রবেশ বা অবস্থান করার চেষ্টা করবেন।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হজ মৌসুমে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। মক্কায় প্রবেশ কেবল তাদের জন্য অনুমোদিত, যাদের কাছে বৈধ হজ পারমিট, মক্কার রেসিডেন্সি পারমিট বা কাজের অনুমতি রয়েছে।

Logo