Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে রেসিডেন্সি পারমিটের সাথে যুক্ত হবে ড্রাইভিং লাইসেন্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৫:৪৮

বাহরাইনে রেসিডেন্সি পারমিটের সাথে যুক্ত হবে ড্রাইভিং লাইসেন্স

বাহরাইনের পার্লামেন্টে অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী অনুমোদন করা হয়েছে। ২২ এপ্রিল বাহরাইনের পার্লামেন্টে পাস হওয়া নতুন এই আইনি সংশোধনীর আওতায় প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের সাথে তাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ সরাসরি সংযুক্ত করা হবে।

অর্থাৎ যতদিনের জন্য রেসিডেন্সির মেয়াদ থাকবে তার ওপর ভিত্তি করে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও নির্ধারিত হবে। রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স কার্যকর থাকবে না। যদিও দেশটির সরকার এ ধরনের পরিবর্তন বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।

তবুও সংশোধনী পাস হওয়ার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন প্রবাসী আবেদনকারীদের জন্য আরো কঠোর শর্ত আরোপ করার ক্ষমতা পেয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা আরো উন্নত করা, সড়কে অতিরিক্ত গাড়ির চাপ কমানো এবং সামগ্রিকভাবে পরিবহন ব্যবস্থা আরো নিয়ন্ত্রিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে সরাসরি বিরোধিতা করা হলেও এই সংশোধিত আইনটি এখন বাস্তবায়নের পরের ধাপে এগিয়ে গেছে।

Logo