কাতারের বিমানবন্দর ধাপে ধাপে খুলে দেওয়ার সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২১:০১
কাতারের হামাদ বিমানবন্দর ধীরে ধীরে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দীর্ঘ সময় এক প্রকার বন্ধই ছিল দেশটির এই প্রধান বিমানবন্দর। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো কার্যক্রম একসঙ্গে চালু না করে ধাপে ধাপে পুনরায় চালু করা হবে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং যাত্রীদের ভ্রমণ ব্যবস্থাপনা সঠিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়। বিশেষ করে যারা আগে ফ্লাইট বাতিল বা স্থগিতের কারণে আটকে পড়েছিলেন, তাদের পুনরায় বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
একই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সব ধরনের অপারেশন কঠোর নজরদারির মধ্যে পরিচালিত হবে বলেও জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু বিমান চলাচল পুনরুদ্ধারের পদক্ষেপ নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যা ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতির দিকে ফেরার সম্ভাবনাকেই সামনে নিয়ে আসছে।
logo-1-1740906910.png)