সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি। পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলের চতুর্থ সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৩ ও ২৪ এপ্রিল সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, যার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই সতর্কতা জারি করেছে। এই বৃষ্টিপাত শুধু রিয়াদ শহরেই নয়, বরং আল-দালাম, আল-মুজাহিমিয়া, দুরমা, মারাত, আল-ক্বিদ্দিয়া, দিরিয়াহ, আল-খারজ, আফিফ, আল-দাওয়াদমি, আল-জুলফি, আল-মাজমাসহ বিস্তীর্ণ অঞ্চলেও এর প্রভাব পড়বে বলে সতর্কতা জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে সৌদি সিভিল ডিফেন্স নাগরিক বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, সম্ভাব্য বন্যাপ্রবণ এলাকা ও উপত্যকা থেকে দূরে থাকতে, অপ্রয়োজনীয় ঝুঁকি না নিতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার ঝুঁকিও থাকতে পারে, যা জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে এবারের পূর্বাভাস কোনো সাধারণ বিষয় নয়, বরং জননিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কতা সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।
logo-1-1740906910.png)