বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এশিয়ান কর্মীর বিচার শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৯:৫০
বাহরাইনে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার দায়ে এক মামলায় এশিয়ান প্রবাসীর বিচার কাজ শুরু হয়েছে। অভিযোগে জানা যায়, ৩০ বছর বয়সী এশিয়ান ড্রাইভার শেখ জাবের হাইওয়েতে ১১০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন। ৩ এপ্রিল শুক্রবার মধ্যরাতে তিনি দুর্ঘটনাটি ঘটান। ড্রাইভার নির্ধারিত গতিসীমার চেয়ে ৩০ শতাংশ বেশি গতিতে গাড়ি চালিয়ে রেড লাইট ভাইয়োলেট করে দুই-তিনটি গাড়িকে হিট করেন। দুর্ঘটনার কারণে ১ জন মারা যান এবং আরো একজন গুরুতর আহত হন। ড্রাইভারটি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন।
মামলার শুনানিতে সেই এশিয়ান ড্রাইভার তার দোষ স্বীকার করে মাফ চেয়েছেন। কিন্তু রাষ্ট্রপক্ষ ড্রাইভারের বিরুদ্ধে মানুষ হত্যা, ট্রাফিক আইন অমান্য, ব্যক্তিগত সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগ আনে। এশিয়ান হলেও ওই ড্রাইভার কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। বাহরাইনে দিন দিন কঠিন হচ্ছে ট্রাফিক আইন। ফলে ড্রাইভিংয়ের সময় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা প্রয়োজন।
logo-1-1740906910.png)