রিয়াদে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৪৩ শিক্ষার্থী
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৭:২৭
সারাদেশের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এ বছর এই কেন্দ্রে মোট ৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ২৬ জন ছাত্রী এবং ১৭ জন ছাত্র। কেন্দ্র সচিব রকিবুল আলম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি আবদুল আজিজ মোল্লা, এজিএম, সোনালী ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।
প্রবাসে অবস্থান করেও বাংলাদেশি শিক্ষার্থীদের এই অংশগ্রহণ দেশের শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বছর দেশের ও বিদেশের কেন্দ্র মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা শেষ হবে ২০ মে।
logo-1-1740906910.png)
