বাহরাইনে আঞ্চলিক উত্তেজনা মানুষের দৈনন্দিন জীবনে চাপ বাড়িয়ে দিয়েছে। অনেক পরিবার নিরাপত্তার কারণে হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেছে। তারা শুধু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছে এবং দরজা বন্ধ করে রেখেছে, কিন্তু কবে ফিরবে তা জানে না।
সমস্যা হলো, ভাড়ার চুক্তি আইনগতভাবে কার্যকর থাকে। ফলে ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে গেলেও পুরো চুক্তির মেয়াদে ভাড়া দিতে বাধ্য। এতে অনেক পরিবার একসঙ্গে দুই জায়গার ভাড়া দিতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে। একজন বাসিন্দা বলেন, “আমরা এক রাতেই চলে গেছি। চুক্তি নিয়ে ভাবার সময় ছিল না।”
বাহরাইনি আইনজীবী আফাফ তারাদা জানিয়েছেন, সাধারণ নিয়মে ভাড়ার চুক্তি বহাল থাকে। তবে যদি কোনো কারণে বাড়িতে থাকা অসম্ভব হয়ে যায়, প্রতিটি ঘটনা আলাদাভাবে বিচার করতে হবে। অর্থাৎ, ভাড়াটিয়ারা আইনগত ভিত্তি ছাড়া ভাড়া দেওয়া বন্ধ করতে পারবেন না।
তিনি বলেন, আদালত যদি মনে করে পরিস্থিতি “ফোর্স মাজর” বা গুরুতর সংকট হিসেবে গণ্য হয়, তাহলে চুক্তি বাতিল হতে পারে বা ভাড়া কমানো যেতে পারে।
অন্যদিকে বাড়িওয়ালারাও সমস্যায় পড়েছেন। অনেকেই ভাড়ার টাকায় নিজেদের আর্থিক দায় মেটান। ফলে ভাড়াটিয়া চলে গেলে তাদেরও আয় কমে যায়।
আইনজীবীর মতে, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের সামনে তিনটি পথ খোলা আছে। প্রথমত, পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান করা। দ্বিতীয়ত, চুক্তির বিশেষ ধারা থাকলে তা কাজে লাগানো। তৃতীয়ত, আদালতের রায় নেওয়া। আদালত পরিস্থিতি বিবেচনা করে চুক্তি বাতিল বা ভাড়া কমানোর সিদ্ধান্ত দিতে পারে।
logo-1-1740906910.png)