আমিরাতে নতুন মসজিদ উদ্বোধন, দুবাই আরবান প্ল্যান বাস্তবায়ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৯:৩৮
দুবাইয়ে বিভিন্ন এলাকায় ১৩টি মসজিদ উদ্বোধন করা হয়েছে। দ্য গালফ নিউজের খবরে বলা হয়েছে, ধর্মীয় অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে কর্তৃপক্ষ এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬২ মিলিয়ন দিরহাম।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট জানিয়েছে, এই নতুন মসজিদগুলো বিভিন্ন আবাসিক এলাকায় নির্মিত হয়েছে, যাতে বাড়তে থাকা জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে সহজে নামাজের স্থান নিশ্চিত করা যায়। পাশাপাশি আরো কয়েকটি জমি ভবিষ্যতে মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ শুধু ধর্মীয় সুবিধা নয়, বরং শহরের দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা “দুবাই আরবান প্ল্যান” এবং “দুবাই সোশ্যাল এজেন্ডার” অংশ, যার লক্ষ্য হলো কমিউনিটির মধ্যে সামাজিক ও আধ্যাত্মিক সংযোগ আরো শক্তিশালী করা।
নতুন মসজিদগুলোতে হাজার হাজার মুসল্লির জন্য একসঙ্গে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এবং এগুলো আধুনিক সুবিধা ও পরিবেশবান্ধব ডিজাইনে তৈরি করা হয়েছে, যাকে দুবাইয়ের দ্রুত বর্ধনশীল নগর জীবনের সঙ্গে ধর্মীয় অবকাঠামোকে আরো সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)