ওমানের সুলতান হাইথাম বিন তারিক ২২৬ জন বিদেশিকে ওমানি নাগরিকত্ব প্রদান করেছেন। এটি ওমানের জাতীয়তা আইন অনুযায়ী সর্বশেষ অনুমোদনের অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে। এক সরকারি গেজেটে প্রকাশিত এই সিদ্ধান্তে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে বৈধভাবে ওমানে বসবাস, ভালো আচরণ, আরবি ভাষায় দক্ষতা, স্থায়ী আয় এবং কোনো ফৌজদারি অপরাধ না থাকা; এসব কঠোর শর্ত পূরণের ভিত্তিতেই এই নাগরিকত্ব দেওয়া হয়েছে।পাশাপাশি আবেদনকারীদের তাদের পূর্বের নাগরিকত্ব ত্যাগ করতে হয়েছে।
দেশটিতে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে সব সময়ই জাতীয় নিরাপত্তা ও আইনগত যাচাই-বাছাই অত্যন্ত কঠোরভাবে সম্পন্ন করা হয়। এই সিদ্ধান্তকে বিশ্লেষকরা দেখছেন ওমানের দীর্ঘমেয়াদি নীতি হিসেবে, যেখানে দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দিয়ে দেশের অর্থনীতি ও জনশক্তি কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি জাতীয় পরিচয় ও নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা চলছে। ফলে এটি শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, বরং ওমানের জনসংখ্যা ও উন্নয়ন কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
logo-1-1740906910.png)