Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে শেষ হলো গ্রেস পিরিয়ড, ২০ পেশায় সৌদিকরণ শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৯:৩৫

সৌদিতে শেষ হলো গ্রেস পিরিয়ড, ২০ পেশায় সৌদিকরণ শুরু

সৌদি আরবে সৌদিকরণ কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ কিছু পেশায় ইতোমধ্যেই ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ শুরু হয়ে গেছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী বেসরকারি খাতে মার্কেটিং ও সেলস পেশায় সৌদি নাগরিকদের অংশগ্রহণ ৬০ শতাংশে উন্নীত করা হয়েছে এবং গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

নতুন নিয়মে অন্তত ২০টি পেশাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন ও পিআর স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, সেলস রিপ্রেজেন্টেটিভসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ। এসব পেশায় আগে যেভাবে বিদেশিরা চাকরি পেতেন, এখন সেটা কমে যাবে। যেসব প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী এসব পদে নিয়োজিত রয়েছেন, তাদের জন্য এই কোটা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সৌদি কর্মীদের জন্য ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ হাজার ৫০০ রিয়াল। সরকারের মূল লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে প্রবাসীদের চাকরি কমিয়ে এনে সৌদি নাগরিকদের চাকরির সুযোগ বাড়ানো।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এই পরিবর্তন ধাপে ধাপে বাস্তবায়ন করা হলেও নিয়ম না মানলে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে এটিকে শুধু একটি শ্রমনীতি নয়, বরং সৌদি অর্থনীতির দীর্ঘমেয়াদি রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। 

Logo