বাহরাইনে ভুয়া ট্রাফিক মেসেজ নিয়ে পুলিশের সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৯:৩১
বাহরাইনে পুলিশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া টেক্সট মেসেজ নিয়ে সতর্কতা জারি করেছে। মেসেজে দাবি করা হচ্ছে, প্রাপক একটি ট্রাফিক জরিমানা পেয়েছেন এবং দ্রুত তা পরিশোধ করতে হবে। এই ভুয়া মেসেজের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এই ধরনের মেসেজ সম্পূর্ণ প্রতারণামূলক এবং মানুষকে বিভ্রান্ত করার জন্যই ছড়ানো হচ্ছে।
পুলিশ আরো সতর্ক করে বলেছে, কোনো জরিমানা সংক্রান্ত তথ্য যাচাই বা পরিশোধের জন্য অবশ্যই সরকারি নির্ধারিত অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। কারণ এই ভুয়া মেসেজগুলোর মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি বা আর্থিক প্রতারণার ঝুঁকি অত্যন্ত বেশি। তাই যে কোনো অজানা বা সন্দেহজনক বার্তা পেলে সেটিতে ক্লিক না করা, কোনো তথ্য শেয়ার না করা এবং সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য মাধ্যমে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে, যেন এমন প্রতারণার ফাঁদে কেউ পা না দেয়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে বাংলাদেশিদেরও।
logo-1-1740906910.png)