Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইন

এক খাবার পুনরায় প্যাকেজিং: প্রবাসীর জেল, বহিষ্কারের আদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২২:৩১

এক খাবার পুনরায় প্যাকেজিং: প্রবাসীর জেল, বহিষ্কারের আদেশ

বাহরাইনে মেয়াদোত্তীর্ণ ও পুনরায় প্যাকেজিং করা খাবার বিক্রির দায়ে পাঁচজনকে দোষী ঘোষণা করেছে দেশটির আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট কোম্পানির মালিককে ১ লাখ ৩ হাজার বাহরাইনি দিনার জরিমানা করা হয়েছে। আর প্রতিষ্ঠানের চার প্রবাসী কর্মীকে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে সাজা শেষে তাদের দেশ থেকে বহিষ্কারের নির্দেশও দেওয়া হয়েছে।তবে সাজাপ্রাপ্তরা কোন দেশের নাগরিক বা তাদের পরিচয় নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের সময় দুটি ওয়ারহাউসে বেআইনি প্যাকেজিংয়ের সময় এসব প্যাকেটজাত খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং আগামী ৬ মাসের জন্য ওয়ারহাউসগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশটির খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছ, এ ধরনের অনিয়ম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। কারণ মেয়াদোত্তীর্ণ বা অস্বাস্থ্যকরভাবে প্রক্রিয়াজাত খাবার মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে চলমান কঠোর ব্যবস্থা সব সময় অব্যাহত থাকবে।

Logo