মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ এপ্রিল ২০২৬
সৌদিতে জাতীয় প্রতীক ব্যবহার, বন্ধ অনলাইন স্টোর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫
বাহরাইন
এক খাবার পুনরায় প্যাকেজিং: প্রবাসীর জেল, বহিষ্কারের আদেশ
বাহরাইনে মেয়াদোত্তীর্ণ
ও পুনরায় প্যাকেজিং করা খাবার বিক্রির দায়ে পাঁচজনকে দোষী ঘোষণা করেছে দেশটির আদালত। এ
ঘটনায় সংশ্লিষ্ট কোম্পানির মালিককে ১ লাখ ৩ হাজার বাহরাইনি দিনার জরিমানা করা হয়েছে। আর
প্রতিষ্ঠানের চার প্রবাসী কর্মীকে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই
সাথে সাজা শেষে তাদের দেশ থেকে বহিষ্কারের নির্দেশও দেওয়া হয়েছে।তবে সাজাপ্রাপ্তরা কোন
দেশের নাগরিক বা তাদের পরিচয় নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের
সময় দুটি ওয়ারহাউসে বেআইনি প্যাকেজিংয়ের সময় এসব প্যাকেটজাত খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস
করা হয় এবং আগামী ৬ মাসের জন্য ওয়ারহাউসগুলো
বন্ধ করে দেওয়া হয়। দেশটির খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছ, এ ধরনের অনিয়ম জনস্বাস্থ্যের
জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। কারণ মেয়াদোত্তীর্ণ বা অস্বাস্থ্যকরভাবে প্রক্রিয়াজাত
খাবার মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে চলমান
কঠোর ব্যবস্থা সব সময় অব্যাহত থাকবে।
সৌদি
আরব
সৌদিতে জাতীয় প্রতীক ব্যবহার, বন্ধ অনলাইন স্টোর
সৌদি
আরবে বাণিজ্য মন্ত্রণালয় একটি অনলাইন স্টোর
বন্ধ করে দিয়েছে। বন্ধের কারণ হিসেবে বলা হয়েছে, স্টোরটি তাদের পণ্যের বিজ্ঞাপনে বাণিজ্যিক উদ্দেশ্যে সৌদি আরবের
জাতীয় প্রতীক ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের
ছবি ব্যবহার করেছিল, যা দেশটির প্রচলিত
আইন ও বিধিমালার সরাসরি
লঙ্ঘন। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে,
ওই স্টোরটি বাণিজ্যিক প্রচারণার উদ্দেশ্যে এসব প্রতীক ও
ব্যক্তিত্বের ছবি ব্যবহার করে
গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছিল,
যা দেশটির আইনে কঠোরভাবে নিষিদ্ধ।
মন্ত্রণালয়
জানিয়েছে, রাজকীয় নির্দেশনার আওতায় জারি করা এক
সার্কুলার অনুযায়ী রাষ্ট্রের প্রতীক যেমন জাতীয় প্রতীক,
পতাকা এবং সরকারি কর্মকর্তাদের
নাম বা ছবি কোনো
ধরনের বাণিজ্যিক কার্যক্রম, পণ্য, প্রকাশনা বা বিজ্ঞাপনে ব্যবহার
করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের ব্যবহারকে
আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে ধরা হয় এবং
এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, অনলাইন স্টোরসহ বিভিন্ন বাণিজ্যিক প্ল্যাটফর্মে নিয়মিত তদারকি অভিযান চালানো হচ্ছে, যাতে এ ধরনের অনিয়ম চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতেও কেউ যদি জাতীয় প্রতীক বা রাষ্ট্রীয় মর্যাদাসংক্রান্ত বিষয়কে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধেও একইভাবে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
কুয়েত
কুয়েতে শ্রমিকদের
ভিসা ট্রান্সফার নিয়ে সরকারি ঘোষণা
কুয়েতের প্রথম
উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসুফ নির্দিষ্ট খাতের শ্রমিকদের
ভিসা ট্রান্সফারের অনুমতি দিয়েছেন। এর ফলে ছোট ও মাঝারি প্রতিষ্ঠান, শিল্প, কৃষি, পশুপালন
এবং মাছ ধরার মতো খাতে কর্মরত শ্রমিকরা মূল নিয়োগকর্তার অনুমতি নিয়ে অন্য খাতে স্থানান্তরিত
হতে পারবেন। আরব টাইমস প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী
১ মে ২০২৬ থেকে এবং চলবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। অর্থাৎ দুই মাসের জন্য শ্রমিকরা ভিসা
ট্রান্সফারের সুযোগ পাবেন।
কুয়েত দীর্ঘদিন
ধরে বিদেশি শ্রমিকদের নিয়োগ ও ভিসা-সংক্রান্ত নিয়মকানুনে পরিবর্তন আনার চেষ্টা করছে। নতুন
এই সিদ্ধান্ত শ্রমিকদের জন্য কিছুটা নমনীয়তা তৈরি করবে। তবে শর্ত হিসেবে মূল নিয়োগকর্তার
অনুমতি বাধ্যতামূলক রাখা হয়েছে।
বিশ্লেষকরা
বলছেন, এই পদক্ষেপ শ্রমিকদের জন্য ইতিবাচক হলেও এটি নিয়োগকর্তার সম্মতি ছাড়া সম্ভব
নয়। ফলে শ্রমিকদের ওপর নিয়োগকর্তার নিয়ন্ত্রণ বজায় থাকবে। অন্যদিকে, শ্রমিকদের জন্য
এটি একটি সম্ভাবনা তৈরি করছে। যারা দীর্ঘদিন ধরে একই খাতে কাজ করছেন এবং অন্য খাতে
যেতে চান, তারা নিয়োগকর্তার অনুমতি পেলে এই সুযোগ কাজে লাগাতে পারবেন। বিশেষ করে কৃষি
ও পশুপালন খাতের শ্রমিকরা শিল্প বা সেবা খাতে যেতে চাইলে এই সময়সীমা তাদের জন্য গুরুত্বপূর্ণ
হতে পারে।
এদিকে, কুয়েত এয়ারওয়েজ আবারো ঢাকা রুটে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। দ্য গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবের দাম্মাম হয়ে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। এই উদ্যোগটি মূলত বর্তমান পরিস্থিতির কারণে বিকল্প রুট ব্যবহার করে যাত্রীদের জন্য ভ্রমণ সুবিধা চালু রাখার অংশ হিসেবে নেওয়া হয়েছে। এতে যাত্রীরা প্রথমে কুয়েত থেকে স্থলপথে সৌদি আরবের দাম্মামে পৌঁছাবেন এবং সেখানকার কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
খবর অনুযায়ী, কুয়েত এয়ারওয়েজ ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে একই ধরনের “হাইব্রিড”
ব্যবস্থা চালু করেছে, যেখানে
আকাশপথ ও স্থলপথ মিলিয়ে
যাত্রী পরিবহন করা হচ্ছে। এর
মাধ্যমে যাত্রীদের যাতায়াত অব্যাহত রাখা এবং চাহিদা
পূরণের চেষ্টা করছে সংস্থাটি। এই
রুট চালুর ফলে বিশেষ করে
বাংলাদেশি প্রবাসীদের জন্য ভ্রমণ সহজ
হবে বলে আশা করা
হচ্ছে। কারণ কুয়েতে বসবাসরত
বাংলাদেশিদের জন্য ঢাকা একটি
গুরুত্বপূর্ণ গন্তব্য।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ভুয়া
গুগল লিংক নিয়ে সতর্কতা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পুলিশ ভুয়া গুগল লিংক নিয়ে সতর্কতা জারি করেছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, ভুয়া
গুগল লিংকের মাধ্যমে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য
চুরি করা হচ্ছে। খবরে আরো বলা
হয়েছে, প্রতারকরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে এমন লিংক তৈরি
করে, যা দেখতে একেবারে
আসল ওয়েবসাইটের মতো। ফলে সাধারণ
ব্যবহারকারীরা সহজেই বিভ্রান্ত হয়ে সেগুলোতে ক্লিক
করেন।
কর্তৃপক্ষ
জানিয়েছে, এসব ভুয়া লিংক
অনেক সময় সরকারি সেবা,
কনজিউমার প্ল্যাটফর্ম বা বিশ্বস্ত প্রতিষ্ঠানের
নামে তৈরি করা হয়,
যাতে মানুষ সহজেই বিশ্বাস করে সেখানে প্রবেশ
করে। ব্যবহারকারী একবার সেই ওয়েবসাইটে গেলে
তাকে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বা পেমেন্ট সংক্রান্ত
তথ্য দিতে বলা হয়, যা ব্যাবহার করে প্রতারকরা
আর্থিক জালিয়াতি করে।
পুলিশ
আরো জানিয়েছে, সাইবার অপরাধীরা অত্যন্ত পেশাদার পদ্ধতিতে এসব ভুয়া ওয়েবসাইট
তৈরি করে। ফলে এগুলোকে
শনাক্ত করা আরো কঠিন
হয়ে পড়ে। এই কারণে
ব্যবহারকারীদের যে কোনো লিংকে ক্লিক করার আগে উৎস
যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জনগণকে পরামর্শ দিয়ে বলা হয়েছে, শুধু অফিসিয়াল ও অনুমোদিত ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে হবে। সন্দেহজনক লিংক এড়িয়ে চলতে হবে এবং কোনো অবস্থাতেই অজানা বা অনির্ভরযোগ্য প্ল্যাটফর্মে ব্যক্তিগত বা ব্যাংকিং তথ্য শেয়ার করা যাবে না। একই সঙ্গে কোনো প্রতারণার চেষ্টা বা সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে দ্রুত রিপোর্ট করতেও নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সাইবার অপরাধ দমন করা সম্ভব হয় এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো সুরক্ষিত রাখা যায়।
logo-1-1740906910.png)