কুয়েতে মেয়াদ শেষ হওয়া পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২২:৫৭
কুয়েতে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এক সরকারি সার্কুলারে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে যেসব প্রবাসী তাদের পাসপোর্ট নবায়ন করতে পারেননি, কিন্তু নিজ নিজ দূতাবাসের মাধ্যমে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি বা এক্সটেনশন করিয়েছেন, সেই এক্সটেন্ডেড মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করেই তারা রেসিডেন্সি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার অনুমতি পাবেন। কুয়েত সরকার জানিয়েছে, দেশটির ভেতরে ও আঞ্চলিক পরিস্থিতির কারণে অনেক প্রবাসীর পক্ষে নিজ দেশে গিয়ে পাসপোর্ট নবায়ন করা সম্ভব হয়নি। ফলে তাদের প্রশাসনিক কাজ যাতে বন্ধ না হয়ে যায়, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে এই সুবিধা পেতে হলে কিছু শর্ত মানতে হবে। পাসপোর্টে অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাসের অফিসিয়াল এক্সটেনশন সিল থাকতে হবে। সেই সঙ্গে দূতাবাস থেকে একটি চিঠি দিতে হবে, যেখানে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির বৈধতা নিশ্চিত করা থাকবে এবং ওই চিঠিটি কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে। কুয়েত সরকারের এই পদক্ষেপকে প্রবাসীদের জন্য একটি মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। কারণ এর মাধ্যমে তারা তাদের ইকামা নবায়নসহ অন্যান্য জরুরি কাজ সম্পন্ন করতে পারবেন, যা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে করা অসম্ভব হয়ে পড়ত।
logo-1-1740906910.png)