বাহরাইনে বিভিন্ন পেশাজীবীর জন্য আর্থিক সহায়তার ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২২:৫০
বাহরাইনে বেসরকারি খাতের বিভিন্ন পেশাজীবীর জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ট্যাক্সি ড্রাইভার, মৎস্যজীবী বা জেলেসহ বেসরকারি খাতের যেসব কর্মীর আয় সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য এপ্রিল মাসে আর্থিক সহায়তা বা বেতন সহায়তার কথা জানিয়ে বাহরাইনের পার্লামেন্ট একটি জরুরি প্রস্তাব অনুমোদন করেছে।নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, এই সহায়তা দেশের বেকারত্ব তহবিল থেকে প্রদান করা হবে এবং এর আওতায় পেশাদার জেলে, ড্রাইভিং প্রশিক্ষক, ট্যাক্সিচালক ও বাস অপারেটরদের মতো বিভিন্ন শ্রেণির কর্মীরা অন্তর্ভুক্ত থাকবেন।
যাদের দৈনন্দিন আয়ের ওপর নির্ভরশীলতা বেশি এবং বর্তমান পরিস্থিতির কারণে তাদের উপার্জন ব্যাহত হয়েছে। পার্লামেন্টে সংসদ সদস্য মোহাম্মদ আল আলাইউই বলেছেন, এই পদক্ষেপটি দেশের একটি কঠিন সময়ে জাতীয় সংহতির প্রতিফলন। কারণ অনেক শ্রমিক তাদের দৈনন্দিন আয় হারিয়ে আর্থিক চাপে পড়েছেন। তিনি আরো উল্লেখ করেছেন, দেশের নেতৃত্ব নাগরিক ও বাসিন্দাদের পাশে দাঁড়াতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে, যা এই উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
logo-1-1740906910.png)