Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি স্থায়ী কমিটির বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২০:১১

হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি স্থায়ী কমিটির বৈঠক

জেদ্দায় অনুষ্ঠিত স্থায়ী হজ ও ওমরাহ কমিটির বৈঠকে ২০২৬ সালের হজ পরিচালনা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন মক্কার ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন মিশআল।

সৌদি গেজেটে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতি, প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা এবং মক্কা ও পবিত্র স্থানগুলোতে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্দেশনা অনুযায়ী, হজের আগাম প্রস্তুতি ও বিভিন্ন খাতের সমন্বিত প্রচেষ্টা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রিন্স সৌদ বিন মিশআল বৈঠকে বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দিতে হলে নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী আগাম প্রস্তুতি নিতে হবে। তিনি বিভিন্ন খাতের সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে হজ পরিচালনা কার্যক্রমকে আরো কার্যকর করার ওপর জোর দেন।

বৈঠকে ওমরাহ পালন শেষে যাত্রীদের নির্বিঘ্নে প্রস্থান নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। তাদের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

স্থায়ী কমিটি বিভিন্ন অপারেশনাল পরিকল্পনা পর্যালোচনা করেছে, যাতে হজযাত্রীরা সহজে ও স্বাচ্ছন্দ্যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন। নিরাপত্তা, পরিবহন, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নসহ সব খাতের প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Logo