Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে প্রবল বাতাস ও ধুলিঝড়ের আশঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২০:১০

সৌদি আরবে প্রবল বাতাস ও ধুলিঝড়ের আশঙ্কা

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) আগামী দুইদিন প্রবল বাতাস ও ধুলিঝড়ের পূর্বাভাস দিয়েছে। এ সময় উপকূলীয় অঞ্চলে উঁচু ঢেউয়েরও সম্ভাবনা রয়েছে।

এনসিএম জানিয়েছে, তাদের নিজস্ব আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী ধুলিঝড় ও বালুঝড়ের গতিপথ এবং ঘনত্বের একটি অ্যানিমেটেড মানচিত্র প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, দিনের বেলায় তাবুক, মদিনা, মক্কা ও জাজান অঞ্চলে প্রবল বাতাসের সঙ্গে ধুলিঝড় আঘাত হানতে পারে।

সৌদি গেজেট প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ১৮ এপ্রিলের মধ্যে আল-জৌফ, নর্দার্ন বর্ডারস এবং হাইল অঞ্চলেও প্রবল বাতাসের প্রভাব বিস্তার করবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এনসিএম আরও জানিয়েছে, কাসিম, রিয়াদ, ইস্টার্ন প্রভিন্স এবং নাজরানের কিছু অংশে ধুলিঝড়ের প্রভাব পড়তে পারে। তবে এসব এলাকায় প্রভাব তুলনামূলকভাবে সীমিত থাকবে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, প্রবল বাতাস ও ধুলিঝড়ের কারণে জনজীবনে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় উঁচু ঢেউয়ের কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং পরিবহন ও জনসাধারণের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।

Logo