Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের স্কুলে সব ধরনের জাঙ্ক ফুড নিষিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২২:৪০

আমিরাতের স্কুলে সব ধরনের জাঙ্ক ফুড নিষিদ্ধ

আরব আমিরাতের স্কুলগুলোতে জাঙ্ক ফুড ও চিনি-সমৃদ্ধ পানীয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তটি “ন্যাশনাল গাইড ফর ফুড অ্যান্ড বেভারেজেস ইন দ্য স্কুল এনভায়রনমেন্ট” নামে একটি নতুন জাতীয় নির্দেশিকার আওতায় কার্যকর করা হয়েছে। 

এই নির্দেশিকায় বলা হয়েছে, এই নির্দেশ দেশটির সরকারি-বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে কার্যকর হবে। নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যে সব ধরনের কোমল পানীয়, এনার্জি ড্রিংক ও ফ্লেভারযুক্ত চিনি-যুক্ত পানীয়, চা ও কফি, বিভিন্ন ধরনের ক্যান্ডি, চকলেট, ললিপপ, চুইংগাম, চকলেট-বিস্কুট, ভাজাপোড়া খাবার যেমন ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, কেক ও ডোনাট সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।পাশাপাশি প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ বা মর্টাডেলাও নিষিদ্ধের তালিকায় রয়েছে এবং বাদাম বা বাদাম দিয়ে তৈরি খাবারও অ্যালার্জির ঝুঁকির কারণে নিষিদ্ধ করা হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষকে এর বাস্তবায়ন তদারকি, পরিদর্শন, নিয়ম লঙ্ঘনের  ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Logo