সৌদির মদিনায় হোটেল ও অন্যান্য পর্যটন আবাসনগুলোতে অতিথিদের আনা পোর্টেবল গ্যাসের চুলা ও গ্যাস সিলিন্ডার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে দেশটির পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সার্কুলারে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত মদিনার সব ধরনের হোটেল, অ্যাপার্টমেন্টসহ সব লাইসেন্সপ্রাপ্ত আবাসন প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হলো অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, অগ্নিকাণ্ডসহ যে কোনো ঝুঁকি প্রতিরোধ করা। কারণ এ ধরনের গ্যাসের চুলা এবং সিলিন্ডারের কারণে যেখানে সেখানে ব্যবহার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
মন্ত্রণালয় আবাসন প্রতিষ্ঠানগুলোর মালিক ও পরিচালকদের নির্দেশ দিয়েছে, যেন তারা কঠোরভাবে এই নিয়ম মেনে চলতে এবং চেক-ইনের সময় অতিথিদের বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দেন।
এই নিরাপত্তা বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে হজে যাওয়া হাজি কিংবা দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত।
logo-1-1740906910.png)