Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে বেড়ে গেছে বিদেশি জালিয়াতি ফোন কল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২২:৩৪

কুয়েতে বেড়ে গেছে বিদেশি জালিয়াতি ফোন কল

কুয়েতে উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে বিদেশি জালিয়াতি ফোন কল। পুলিশ বলছে, কলগুলো একটি সংগঠিত আন্তর্জাতিক সাইবার ক্রাইম চক্রের অংশ। এসব কল সাধারণত একবার রিং হয়ে দ্রুত কেটে যায়। এসব কল আন্তর্জাতিকভাবে “ওয়ানগিরি স্ক্যাম” নামে পরিচিত। 

এই পদ্ধতিতে প্রতারকরা স্বয়ংক্রিয় কলিং সিস্টেম ব্যবহার করে হাজার হাজার নম্বরে একযোগে কল করে। কেউ যদি ওই নম্বরে কলব্যাক করে বা কল রিসিভ করে, তাহলে তাকে উচ্চমূল্যের আন্তর্জাতিক নম্বরে সংযুক্ত করা হয়, যেখানে ভয়েস মেসেজ বা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে দীর্ঘ সময় ধরে লাইন ধরে রেখে প্রতি মিনিটে অতিরিক্ত চার্জ আদায় করা হয়। ফলে অজান্তেই ভুক্তভোগীর কাছ থেকে বড় অঙ্কের অর্থ কেটে নেওয়া হয়। এছাড়া প্রতারক চক্রগুলো ভুয়া এসএমএস পাঠায়, যেখানে কুরিয়ার সার্ভিস, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট বা অন্যান্য জরুরি তথ্যের নামে লিংক দেওয়া থাকে। আর এসব লিংকে ক্লিক করলে মোবাইল হ্যাক হয়ে যেতে পারে বা ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। 

কর্তৃপক্ষ জনগণকে পরামর্শ দিয়েছে, অচেনা বিদেশি নম্বর থেকে আসা কল রিসিভ না করতে, বিশেষ করে যদি সেই দেশে পরিচিত কেউ না থাকে, একবার রিং দিয়ে কেটে যাওয়া কল সম্পূর্ণভাবে উপেক্ষা করতে, সন্দেহজনক নম্বর দ্রুত ব্লক করতে এবং অজানা কোনো লিংকে কখনো ক্লিক না করতে। এসব কলের বিষয়ে প্রবাসী বাংলাদেশিদেরও সতর্ক থাকা প্রয়োজন।

Logo