Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে তিন মাসের ঋণের কিস্তি মওকুফ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২২:৩২

বাহরাইনে তিন মাসের ঋণের কিস্তি মওকুফ

বাহরাইনে যুদ্ধের কারণে স্থবির হয়ে পড়া অর্থনৈতিক কার্যক্রমে গতি আনতে তিন মাসের ঋণের কিস্তি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই মওকুফের মধ্যে ক্রেডিট কার্ডের কিস্তিও রয়েছে। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ ও ক্রেডিট কার্ডের কিস্তি সুদসহ তিন মাসের জন্য মওকুফের সিদ্ধান্তের সুযোগ দিতে পারে। বাহরাইন সরকারের এই সিদ্ধান্ত প্রবাসীদের আনন্দের কারণ হয়েছে, যারা দেশটিতে ব্যাংক থেকে ঋণ বা ক্রেডিট কার্ডের সুবিধা নিয়েছেন। 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রায় যে চাপ তৈরি হয়েছে বা যাদের নগদ অর্থের প্রবাহ কমে গেছে, সরকারের ঋণের কিস্তি মওকুফের সিদ্ধান্ত তাদের স্বস্তির কারণ হবে বলে আশা করা হচ্ছে। বাহরাইনে মোট ঋণের পরিমাণ প্রায় ১১.৩ বিলিয়ন বাহরাইনি দিনার। ফলে এই সহায়তা অর্থনীতির একটি উল্লেখযোগ্য অংশকে স্পর্শ করে, যার মধ্যে রয়েছে খুচরা ঋণগ্রহীতা, ক্ষুদ্র ব্যবসা এবং বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ। বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য অর্থনীতি ও আর্থিক খাতকে শক্তিশালী করা।   

Logo