Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে শ্রমিক ও মালিকদের শ্রম আইন মানতে নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৫:০৮

কুয়েতে শ্রমিক ও মালিকদের শ্রম আইন মানতে নির্দেশনা

কুয়েতে শ্রমিক এবং নিয়োগকর্তা দুই পক্ষকেই দেশটির শ্রম আইন মেনে চলতে নির্দেশনা দিয়েছে। কোনো বিরোধ দেখা দিলে, তা আইনসঙ্গতভাবেই মেটাতে হবে। কোনো প্রকার কর্মবিরতি, বিক্ষোভের সুযোগ নেই দেশটির আইনে।

১৩ এপ্রিল আরব টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি দেশটিতে শ্রমিক অসন্তোষের একটি ঘটনা ঘটেছে। যেখানে ৪০০ শ্রমিক তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। কিন্তু পুলিশ সমাবেশ পণ্ড করে তাদের হটিয়ে দেয়।

জানা যায়, শ্রমিকরা নিয়োগকর্তাদের নানা শ্রমবিরোধ সংক্রান্ত কার্যকলাপের প্রতিবাদে এই সমাবেশ ও কর্মবিরতি পালন করছিল।এ ঘটনার পর নিয়োগকর্তাকে তলব করা হয় এবং তদন্ত চলাকালে শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

কুয়েতে শ্রমিকদের সঙ্গে এই বিরোধের জেরে একটি কোম্পানির নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তাদের সিআইডিতে পাঠানো হয়েছে। কুয়েতে আছেন বাংলাদেশের সাড়ে তিন লাখ প্রবাসী।

শ্রমিকদের এসব বিক্ষোভের বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকা জরুরি। কেননা, কুয়েতে এমন কাজে জড়িত হলে জেল-জরিমান ও দেশটি থেকে বহিষ্কার হওয়ার ঝুঁকি থাকে। সমস্যা থাকলে দূতাবাসে অভিযোগ জানানো যায় বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।  

Logo