Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরব থেকে এক সপ্তাহে ৭,৪৫৮ অবৈধ প্রবাসীকে ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৩

সৌদি আরব থেকে এক সপ্তাহে ৭,৪৫৮ অবৈধ প্রবাসীকে ফেরত

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত যৌথ অভিযানে মোট ১৫ হাজার ৪৫৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ৭ হাজার ৩৯২ জনকে ইতোমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৪৪০ জন রেসিডেন্সি আইন ভঙ্গ করেছেন, ৪ হাজার ৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন এবং ২ হাজার ৯৬৪ জন শ্রম আইন ভঙ্গ করেছেন। এছাড়া ২২ হাজার ৯৪২ জনকে তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য এবং ১১ হাজার ২২১ জনকে ভ্রমণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে।

সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬০০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি, ৬০ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্য দেশের নাগরিক। একই সময়ে ৪৭ জনকে অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করার সময় আটক করা হয়েছে।

অভিযানে আরো ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও চাকরির ব্যবস্থা করছিলেন। বর্তমানে মোট ৪০ হাজার ১৮৪ জন প্রবাসীকে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে, যার মধ্যে ৩৫ হাজার ৮৬১ জন পুরুষ এবং ৪ হাজার ৩২৩ জন নারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা অবৈধভাবে প্রবেশে সহায়তা করবে, পরিবহন করবে বা আশ্রয় দেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। এছাড়া ব্যবহৃত যানবাহন ও বাড়িঘর বাজেয়াপ্ত করা হবে।

জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে, কোনো ধরনের আইন ভঙ্গের ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে কল করে অভিযোগ জানানো যাবে।

Logo