আমিরাতে রিমোট কন্ট্রোল স্ক্যাম, সতর্ক করল পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৭:১১
আমিরাতে ফোন বা কম্পিউটারে রিমোট কন্ট্রোল অ্যাপ ব্যবহারের বিষয়ে বাসিন্দা ও প্রবাসীদের সতর্ক করেছে পুলিশ। আবুধাবি পুলিশ বলছে, বহুল ব্যবহৃত এসব অ্যাপ ডাউনলোড করলে স্ক্যামাররা ফোনে থাকা ব্যাংক অ্যাকাউন্টের অর্থ হাতিয়ে নিতে পারে।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, প্রায়ই টেকনিক্যাল সাপোর্ট স্টাফ বা সার্ভিস প্রোভাইডার পরিচয় দিয়ে আমিরাতের বাসিন্দা ও প্রবাসীদের ফোন বা কম্পিউটারে এসব রিমোট কন্ট্রোল অ্যাপ ডাউনলোড করতে বলা হয়।
একবার ইনস্টল হয়ে গেলে স্ক্যামাররা সেই ব্যক্তির ফোন বা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়। পুলিশ আরো সতর্ক করে জানিয়েছে, ব্যাংকিং বা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কাউকে দেওয়া যাবে না এবং অজানা কারো ফোন ধরা থেকেও বিরত থাকতে হবে।
logo-1-1740906910.png)