Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে দোকানে দোকানে অভিযান জোরদার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৭:০৮

কুয়েতে দোকানে দোকানে অভিযান জোরদার

কুয়েতে লাইসেন্স ছাড়া ব্যবসা এবং অবৈধভাবে মালপত্র বিক্রির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। কুয়েতের ফারওয়ানিয়া, ক্যাপিটাল ও আহমাদি গভর্নরেটে এই অভিযান চালানো হয়।

আরব টাইমসের খবরে বলা হয়েছে, অভিযানে তামাক, চুইংগাম এবং স্বর্ণের পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকায় ১০টি নোটিশ দেওয়া হয়। কিছু কিছু দোকানে এনার্জি ড্রিংকস বিক্রির কারণে তাদের সতর্ক করা হয়। ক্যাপিটাল ও আহমাদি গভর্নরেটে অভিযানের সময় ৬৩টি অভিযোগ নথিভুক্ত করা হয়।

কুয়েতের অভিযান কর্তৃপক্ষ বলছে, ভোক্তাদের সুরক্ষা দেওয়া এবং ব্যবসায়ী ও দোকানদাররা ঠিকমতো আইনকানুন মানছে কিনা, তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হচ্ছে। ফলে এই সময়ে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সতর্ক থাকা প্রয়োজন।


Logo