বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠি আমিরাতের প্রেসিডেন্টের কাছে
সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৫:০৭
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে একটি গুরুত্বপূর্ণ লিখিত বার্তা পাঠিয়েছেন। বার্তাটিতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পাঠানো বিশেষ বার্তাটি আনুষ্ঠানিকভাবে শেখ আবদুল্লাহর কাছে হস্তান্তর করেন।
এই উদ্যোগকে প্রধানমন্ত্রীর একটি দূরদর্শী কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
logo-1-1740906910.png)
