Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বিদেশি শিক্ষার্থীদের জন্যও সুযোগ রিয়াদ ইউনিভার্সিটি অব আর্টসে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮

বিদেশি শিক্ষার্থীদের জন্যও সুযোগ রিয়াদ ইউনিভার্সিটি অব আর্টসে

রিয়াদ ইউনিভার্সিটি অব আর্টস বিদেশব শিক্ষার্থীদের জন্যও সুযোগ রাখছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবেন, বিশেষ করে যারা সৃজনশীল শিল্প ও সাংস্কৃতিক শিক্ষায় আগ্রহী। ভর্তি আবেদন শুরু হবে মে মাসে এবং সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান ঘোষণা করেছেন যে, রিয়াদ ইউনিভার্সিটি অব আর্টস মে মাসে ভর্তি আবেদন গ্রহণ শুরু করবে এবং সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়টি সৌদি ভিশন ২০৩০-এর সাংস্কৃতিক রূপান্তরের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীরাও ভর্তি আবেদন করতে পারবেন। এটি সৌদি আরবের সাংস্কৃতিক খাতকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার একটি বড় পদক্ষেপ। বিদেশি শিক্ষার্থীরা সৃজনশীল শিল্পে পড়াশোনা করে সৌদি আরবের সাংস্কৃতিক অগ্রযাত্রায় অংশ নিতে পারবেন।

প্রথমে চারটি কলেজে চালু হবে মিউজিক, ফিল্ম, থিয়েটার ও পারফর্মিং আর্টস এবং কালচারাল ম্যানেজমেন্ট। এসব কলেজে আটটি একাডেমিক প্রোগ্রাম থাকবে। ধীরে ধীরে কলেজের সংখ্যা বাড়িয়ে ১৩-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রিন্স বদর বলেন, এই বিশ্ববিদ্যালয় সৌদি আরবের সাংস্কৃতিক খাতের উন্নয়নে অভূতপূর্ব পদক্ষেপ। এটি শুধু শিক্ষার কেন্দ্র নয়, বরং সাংস্কৃতিক উদ্ভাবন ও সৃজনশীলতার ভিত্তি হয়ে উঠবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণ সৌদি আরবের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরো সমৃদ্ধ করবে।

Logo