Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা মওকুফ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:০৫

আমিরাতে ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা মওকুফ

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে থাকা প্রবাসীদের জন্য জরিমানা মওকুফের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নীতিমালায় নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে অনেকেই এই সুবিধা পাবেন এবং অনলাইনে সহজেই নিজের স্ট্যাটাস যাচাই করা যাবে। গালফ নিউজ অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে কার্যকর হওয়া এই নীতিমালা হাজার হাজার প্রবাসীর জন্য নতুন আশার আলো হয়ে এসেছে।  

ইউএই সরকার জানিয়েছে, যারা বৈধভাবে চাকরি খুঁজছেন বা নতুন ভিসার জন্য আবেদন করেছেন, তারা জরিমানা মওকুফের আওতায় আসতে পারবেন। এছাড়া মানবিক কারণে বিশেষ ছাড় দেওয়া হবে। যেমন- অসুস্থতা, চাকরি হারানো বা অন্য কোনো বৈধ সমস্যার কারণে সময়মতো ভিসা নবায়ন করতে না পারা।  

প্রবাসীরা অনলাইনে নিজেদের ভিসা স্ট্যাটাস যাচাই করতে পারবেন। ইউএইর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট নম্বর ও ভিসার তথ্য দিয়ে জানা যাবে, তারা জরিমানা মওকুফের আওতায় পড়ছেন কিনা। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও এই তথ্য পাওয়া যাবে।  

বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ প্রবাসীদের জন্য বড় স্বস্তি। অনেকেই চাকরি হারিয়ে বা অন্য কারণে সময়মতো ভিসা নবায়ন করতে পারেননি। জরিমানা মওকুফের ফলে তারা নতুন করে চাকরি খুঁজতে পারবেন এবং বৈধভাবে বসবাস করতে পারবেন। একই সঙ্গে ইউএই শ্রমবাজারে দক্ষ জনশক্তি ধরে রাখা সম্ভব হবে।

ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া হয়েছে। তারা চান, প্রবাসীরা যেন বৈধভাবে বসবাস ও কাজ করতে পারেন। একই সঙ্গে অবৈধভাবে থাকা প্রবাসীদের সংখ্যা কমানোই মূল লক্ষ্য।  

অর্থনীতিবিদরা মনে করছেন, জরিমানা মওকুফের ফলে ইউএই শ্রমবাজারে স্থিতিশীলতা আসবে। অনেক প্রবাসী যারা জরিমানার কারণে দেশে ফিরে যেতে বাধ্য হতেন, তারা এখন নতুন করে কাজের সুযোগ পাবেন। এতে প্রবাসী আয়ও বাড়বে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Logo