Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে সম্পূর্ণ নিষিদ্ধ ড্রোন ব্যবহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:০৩

বাহরাইনে সম্পূর্ণ নিষিদ্ধ ড্রোন ব্যবহার

বাহরাইন সরকার নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী যে কোনো উদ্দেশ্যে ড্রোন ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং নিয়ম ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে ড্রোন ধ্বংস করা হবে ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিউজ অব বাহরাইন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, ড্রোন ব্যবহারকারীদের উদ্দেশ্য যাই হোক না কেন, তা অনুমোদিত হবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ড্রোন শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে আটক বা ধ্বংস করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।  

সাম্প্রতিক সময়ে বাহরাইনে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, শত্রুতামূলক কর্মকাণ্ডের কারণে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তাই জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখতে এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নতুন নির্দেশনা মেনে চলেন এবং কোনোভাবেই ড্রোন ব্যবহার না করেন। জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।  

নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য ড্রোন ব্যবহার বন্ধ থাকবে।  

বিশেষজ্ঞরা মনে করছেন, ড্রোন নিষিদ্ধের এই পদক্ষেপ বাহরাইনের নিরাপত্তা জোরদার করবে। তবে এতে ব্যবসা ও বিনোদনমূলক কার্যক্রমে কিছুটা প্রভাব পড়তে পারে। অনেক প্রতিষ্ঠান নজরদারি বা বাণিজ্যিক কাজে ড্রোন ব্যবহার করে থাকে। নতুন নির্দেশনার ফলে এসব কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।

Logo