সৌদির আল খারজেই শায়িত হলেন বাচ্চু মিয়া
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ২২:৪৩
সৌদি আরবের আল খারজেই শায়িত হলেন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি বাচ্চু মিয়া। ২৭ মার্চ শুক্রবার বাদ জুমা আল খারজ জামে মুহাম্মদ আল উসমান মসজিদে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দাফনের আগে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় আলনাসফা কবরস্থানে।
জানাজা শেষে আল খারজ শহরের আলনাসফা কবরস্থানের ২২ নম্বর সারির প্রথম কবরে তার মৃতদেহ সমাহিত করা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন জানাজা ও দাফন কার্যে অংশগ্রহণ করেন।
এ সময় দূতাবাসের কর্মকর্তা, কোম্পানি কর্তৃপক্ষ, মৃতের সহকর্মীগণ এবং আল খারজ অঞ্চলের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ৮ মার্চ সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন বাংলাদেশি কর্মী বাচ্চু মিয়া।
logo-1-1740906910.png)
