Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ২১:৩৬

বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশ দূতাবাস, মানামা, বাহরাইন যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে স্বাধীনতা ‍ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপন করেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় দূতাবাস প্রাঙ্গণে বাহরাইনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশা ও সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন।

মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার কারণে যেসব বীর মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ, দিবসটি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়।

Logo