ভিসার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশিদের সৌদি ছাড়ার সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৫২
সৌদি আরবে ভ্রমণ, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখনো দেশত্যাগ করতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে সৌদি সরকার।
২৫ মার্চ রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা আগামী ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে পারবেন। এ সময়ের মধ্যে যে কোনো দিন টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গেলেই দেশ ছাড়ার সুযোগ থাকবে।
দূতাবাস জানিয়েছে, এ ক্ষেত্রে কোনো ভিসা নবায়ন বা জরিমানা ছাড়াই সৌদি আরব ত্যাগ করা যাবে। মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়তে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ না করলে পরবর্তী সময়ে আইনি জটিলতার মুখে পড়তে হবে। তাই ভ্রমণ, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসাধারীদের দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)