যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতে ভাড়াটিয়াদের উচ্ছেদ স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৫১
কুয়েতে চলমান আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে ভাড়াটিয়াদের উচ্ছেদ কার্যক্রম আপাতত স্থগিত করেছে সরকার। এপ্রিলের শুরুতে সরকারি ভাড়া বাসা থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ করার পরিকল্পনা থাকলেও তা বন্ধ রাখা হয়েছে।
কুয়েতের Public Authority for Housing Welfare (PAHW) জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভাড়াটিয়াদের উচ্ছেদ কার্যক্রম স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে পরিবারগুলোকে অতিরিক্ত অনিশ্চয়তার মধ্যে না ফেলে তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা হবে।
নারী আবাসন কমিটির প্রধান শেখা বিবি আল-ইউসুফ কুয়েত টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পরিবারগুলো তাদের বাসস্থানের সঙ্গে গভীরভাবে যুক্ত। বিশেষ করে সংকটময় সময়ে তাদের উচ্ছেদ করা উচিত নয়। তিনি উচ্ছেদ কার্যক্রম বিলম্বিত করার সুপারিশ করেছিলেন, যা সরকার অনুমোদন করেছে।
গত চার মাসে প্রায় এক হাজার আবাসন আবেদন প্রক্রিয়াজাত ও বিতরণ করা হয়েছে। এছাড়া আরো ১০ হাজার আবেদন দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে পরিবারগুলোকে সহায়তা করা এবং তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা সম্ভব হবে। যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিরতার কারণে জনগণকে বাড়তি চাপের মুখে না ফেলার জন্যই উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
logo-1-1740906910.png)