Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ভারী বৃষ্টি; সড়ক বন্ধ ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৫০

কুয়েতে ভারী বৃষ্টি; সড়ক বন্ধ ঘোষণা

কুয়েতে টানা ভারী বৃষ্টির কারণে বেশ কয়েকটি প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা ও যান চলাচলের স্বাভাবিকতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়া বিভাগ জানিয়েছে, ফাহাহিল মেইন রোডের কিং ইসা রোড শহর থেকে ফাহাহিলমুখী অংশ বন্ধ রাখা হয়েছে। যানবাহনগুলোকে বিকল্প হিসেবে ষষ্ঠ রিং রোডে মোড় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে কিং আবদুলআজিজ রোড ফাহাহিল থেকে শহরমুখী অংশও বন্ধ করা হয়েছে এবং যানবাহনগুলোকে আল-তাওয়ান রোড হয়ে আল-উথাইনা ইন্টারসেকশনের দিকে যেতে বলা হয়েছে।

এছাড়া ষষ্ঠ রিং রোডে আল-তাওয়ান স্ট্রিটের কাছে ইউটার্ন নিষিদ্ধ করা হয়েছে। আল-তাওয়ান স্ট্রিট আল-উথাইনা থেকে আল-মাসিলা অভিমুখী যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে আল-কুরাইন মার্কেট এলাকার প্রবেশপথের রাউন্ডআবাউটও বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্তৃপক্ষ চালকদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ট্রাফিক আইন মেনে চলেন, বন্যাকবলিত বা বন্ধ সড়ক এড়িয়ে চলেন এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা অনুসরণ করেন। এতে দুর্ঘটনা এড়ানো এবং যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি প্রয়োজনে জনগণ ১১২ নম্বর হটলাইন ব্যবহার করে রিপোর্ট করতে পারবেন এবং প্রয়োজনীয় সহায়তা পাবেন।

Logo