লটারিতে ১০ লাখ ডলার জিতলেন বাহরাইন প্রবাসী বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৪৯
দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার ড্রতে এক বাংলাদেশি প্রবাসী এক মিলিয়ন মার্কিন ডলার জিতে নিয়েছেন। বাহরাইনের রাজধানী মানামায় বসবাসরত ৫২ বছর বয়সী এ কে মনিরুল ইসলাম এই সৌভাগ্য অর্জন করেন।
মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫৩৯-এর টিকিট নম্বর ৪২৫৭ দিয়ে তিনি এই পুরস্কার পান। টিকিটটি তিনি গত ১৮ মার্চ অনলাইনে ক্রয় করেছিলেন।
মনিরুল ইসলাম গত এক দশক ধরে বাহরাইনে বসবাস করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ দূতাবাসে অফিস ক্লার্ক হিসেবে কর্মরত এবং তিন সন্তানের জনক। তিনি গত তিন বছর ধরে নিয়মিতভাবে দুবাই ডিউটি ফ্রি প্রমোশনে অংশ নিচ্ছিলেন।
পুরস্কার জয়ের পর তিনি বলেন, “দুবাই ডিউটি ফ্রিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এখন আমি আমার পরিবারের জন্য বাংলাদেশে নিজের বাড়ি তৈরি করতে পারব।”
দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষ জানিয়েছে, মনিরুল ইসলাম হচ্ছেন তৃতীয় বাংলাদেশি নাগরিক, যিনি ১৯৯৯ সালে এই প্রমোশন চালুর পর থেকে এক মিলিয়ন ডলার জিতলেন।
এদিকে একই প্রমোশনের ফাইনেস্ট সারপ্রাইজ বিভাগে এক পাকিস্তানি নাগরিক বিলাসবহুল মোটরবাইক জিতেছেন।
logo-1-1740906910.png)