Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০০:৪৯

আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

পবিত্র ঈদুল ফিতরের দিনে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকালে শত শত মুসল্লি ওল্ড সিটির প্রবেশপথে বাধার মুখে পড়েন। পরে তারা মসজিদে প্রবেশ করতে না পেরে সড়কেই ঈদের নামাজ আদায় করেন।  

ইসরায়েলি সেনারা আল-আকসার প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করা মুসল্লিদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। এতে নামাজে আসা বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা হাজেন বুলবুল বলেন, “জেরুজালেমের মুসলিমদের জন্য এটি সবচেয়ে দুঃখের দিন। শৈশব থেকে আল-আকসায় ঈদের নামাজ পড়ছি। আজ সেটি বন্ধ করে তারা উদাহরণ তৈরি করল। হয়তো এটিই শেষ নয়।”  

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। এরই মধ্যে ঈদের দিনে এমন হামলার ঘটনা মুসলিম বিশ্বে ক্ষোভ সৃষ্টি করেছে।  

আরব লিগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ এবং ‘মুসলিমদের অনুভূতির ওপর আঘাত’ বলে অভিহিত করেছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, উস্কানিমূলক এমন কর্মকাণ্ডের ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায় ইসরায়েলকেই বহন করতে হবে।

Logo