মধ্যপ্রাচ্যের যুদ্ধে কেন ইরানের পাশে নেই মুসলিম বিশ্ব?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ২৩:৩৮
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের ওপর হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলায় ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করছে। কিন্তু মুসলিম বিশ্বের অন্য দেশগুলো ইরানের পাশে দাঁড়াচ্ছে না। বরং অনেক দেশ ইরানকে হুমকি হিসেবেই দেখছে। বিবিসি নিউজের এক প্রতিবদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম দেশগুলো প্রায়ই বৃহত্তর ইসলামি সংহতির কথা বলে থাকে। কিন্তু বাস্তবে সাম্প্রদায়িক বিভাজন, পারস্পরিক অবিশ্বাস, জাতীয় স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা তাদের ইরানের পাশে দাঁড়াতে বাধা দিচ্ছে। একই সঙ্গে অনিশ্চিত পরিণতির যুদ্ধে জড়িয়ে পড়ার ব্যাপারেও তাদের মধ্যে প্রবল অনীহা রয়েছে।
মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ইয়াসমিনা আসরাগিস বলেন, দীর্ঘদিন ধরে ইরান আরব বিশ্বের কাছে নিজেদের ইসলামি সংহতির রক্ষক হিসেবে তুলে ধরতে চেয়েছে। কিন্তু এখন সেই ইরানই রমজান মাসের মাঝামাঝি সময়ে আরব দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে। এতে মুসলিম বিশ্বের মধ্যে ইরানের প্রতি আস্থার সংকট আরো গভীর হয়েছে।
ইরান পারমাণবিক শক্তি অর্জনের মাধ্যমে আঞ্চলিক প্রধান শক্তি হতে চায়। কিন্তু প্রতিবেশী আরব দেশগুলোর ওপর হামলা চালানোকে অনেক বিশ্লেষক ইরানের বড় কৌশলগত ভুল হিসেবে দেখছেন। কারণ এতে মুসলিম দেশগুলোর মধ্যে ইরানের প্রতি সমর্থন নয়, বরং বিরূপ মনোভাব তৈরি হচ্ছে।
মুসলিম বিশ্বের নীরবতা তাই শুধু রাজনৈতিক নয়, বরং বাস্তবতার প্রতিফলন। নিজেদের নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষার জন্য তারা ইরানের পাশে দাঁড়াতে চাইছে না। ফলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান কার্যত একা হয়ে পড়ছে।
logo-1-1740906910.png)